
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পুকুর থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের পদ্মমনি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘বিন্দু বাসিনী গার্লস স্কুলের পাশের পদ্দমনি পুকুরে এক ব্যক্তি গোসল করতে গিয়ে ডুবে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল আধা ঘন্টা চেষ্টা চালিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিল লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।’
…বাসাইলসংবাদ/ ২১মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




