
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে পুলিশের অফিসার মেসে টাঙ্গাইলের আত্মসমর্পণকারী ২৬জন চরমপন্থীর মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, সন্ত্রাসী জীবন ছেড়ে আলোকিত জীবন গড়তে গত বছরের ৯ এপ্রিল টাঙ্গাইল থেকে ২৬জন চরমপন্থী পাবনায় গিয়ে আত্মসমর্পন করেছিলেন।
…বাসাইলসংবাদ/ ২০মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




