
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যাত্রীবাহি পিকআপভ্যান উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুনসাইট্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সফিকুল ইসলাম বলেন, শেরপুর থেকে একটি পিকআপ ঢাকা যাওয়ার পথে মহা সড়কের দরুনসাইট্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম ৬জন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় একজনকে মৃত উদ্ধার করা হয়।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




