
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যাগে এ চেক দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফসার আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ফরহাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসের অফিস সহকারি আব্দুর রউফ প্রমুখ।
এসময় প্রাথমিক স্তরে ৮৫ জন, মাধ্যমিক স্তরে ৪৩জন, উচ্চ মাধ্যমিক স্তরে পাঁচজন এবং উচ্চতর স্তরের দশজনকে মাসিক উপবৃত্তির টাকার চেক দেয়া হয়।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




