
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : ভাল প্রতিবেশীর ভালবাসা এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশের সখীপুর শাখা। রবিবার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া গুড নেইবারসের মাঠে ১৭৬ টি পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনছুর আহমেদ, প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম মিয়া, সখীপুর সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, মফিজুর রহমান প্রমুখ।
প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ২ লিটার তৈল, এক কেজি লবন, এক প্যাকেট রেইন পাউডারসহ তিনটি করে সাবান দেওয়া হয়।
এরআগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা করোনা ভাইরাসের এই দূযোর্গ মুহুত্বে কি ভাবে নিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করতে পারি সে বিষয়ে উপস্থিত সকলকে অবগত করেন। সামাজিক দূরুত্ব বজায় রেখে সকলে খাদ্য সামগ্রী গ্রহন করে।
…বাসাইলসংবাদ/ ১১ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




