
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে প্রবাসী কল্যাণ গ্রুপের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

২য় ধাপে রবিবার (১০ মে) উপজেলার ২০নং দক্ষিণ ঘোনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কচুয়া গ্রামের ১শ’ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, চিনি, ১ টি সেমাই, দুধ, ১টি সাবান, ১ কেজি ছোলা বোট, ১ বোতল তেল, মুড়ি এবং ১ টি করে মাস্ক বিতরণ করা হয়।
এসময় কালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. বাদল হোসেন, কচুয়া বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ প্রবাসী কল্যাণ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ গ্রুপের সদস্যরা বলেন, ‘দেশের এই ক্লান্তিলগ্নে আমাদের কচুয়া ও এর আশেপাশের কিছু প্রবাসী ভাইদের উদ্যোগে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আসুন আমরা যার যার অবস্থান থেকে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াই।’
…বাসাইলসংবাদ/ ১০ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




