
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের খালিদ হোসেন নামের এক ব্যক্তি পেলেন ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টার’। পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ভর্তুকী মল্যে রবিবার (০৩ মে) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই ব্যক্তির কাছে কম্বাইন হারভেস্টারটি বুঝিয়ে দেওয়া হয়। এসময় স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, ‘এ উপজেলার ১০জন কৃষক সরকারি ভর্তুকী মল্যে ‘কম্বাইন হারভেস্টার’ ক্রয়ের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে একজন কৃষক কম্বাইন হারভেস্টার পেয়েছেন।’ এই যন্ত্র দিয়ে যে কোনও কৃষক তার ক্ষেতের ধান কাটতে পারবেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, এই কম্বাইন হারভেস্টারটির বাজার মূল্য রয়েছে ২৮ লাখ টাকা। তিনি পেয়েছেন ১৪ লাখ টাকায়।
…বাসাইলসংবাদ/ ০৩ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




