
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাসের কারণে আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন এলাকার ২শ’ জনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি’র কার্যালয়ের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়াও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা পারভেজ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রজ্জব আলী, কোম্পানি কমান্ডার শাকিমুর রহমান, সহকারী কোম্পানি কমান্ডার গোলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় আরও ১০০জনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।
…বাসাইলসংবাদ/ ২৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




