
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া গ্রামের দিনমজুর, হতদরিদ্র ও অসহায় ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ট্রাক শ্রমিক ইউনিয়ন উপজেলার কাউলজানী শাখার সভাপতি ফারুক আহমেদের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার সাথে আর্থিক সহযোগিতা করেন- স্থানীয় কাদের বেপারী, মাছুম, আনিস, রানা হামিদ লিটন, সোলে, সাদেক, সুমন, মানিক ও পলাশ। এসময় চাল, ছোলা বুট, সেমাই, চিনি, লবনসহ ১০ আইটেমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ২৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




