
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। ২১ এপ্রিল রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীন এই শিক্ষক তার প্রায় ৪৬ বছরের শিক্ষকতার জীবনে বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভূঞাপুর ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের বাসাইল উপজেলা শাখার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
…বাসাইলসংবাদ/ ২২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




