
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে এবার ‘জামাই মেলা খ্যাত’ শতাব্দীপ্রাচীন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে না। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশংকায় মেলা পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। কমিটির আহবায়ক ফজলুল হক ও সদস্য সচিব আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেন। প্রতি বছর ১১-১৩ বৈশাখ ৩দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

…বাসাইলসংবাদ/ ১৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




