
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অগ্নিকাণ্ডে একটি মনোহারি দোকান পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। এতে দোকানের মালামালসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। রহস্যজনক এ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের উপার্জন দিয়ে আবু বকরের মা-বাবা ভাই-বোন, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকার স্বপ্ন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ১০টায় উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক তিরঞ্চ গ্রামের হযরত আলীর ছেলে আবু বকর বলেন, রাত পৌনে ১০টায় দোকানের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে দোকান ঝাড়ু দিয়ে তালাবদ্ধ করে বাড়ি চলে আসি। বাড়ি ফেরার ১৫ সিনিটের মাথায় একজন ফোন দিয়ে বলে তোমার দোকানে অাগুন ধরেছে। দৌঁড়ে গিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নেভানোর কোন সুযোগ ছিল না। ১০/১৫ মিনিটের মধ্যে সব পুড়ে ছাঁই হয়ে গেল। আরও বলেন আগে চা-ও বিক্রি করতাম। চা বেচা নিষেধ করার পর চায়ের চূলাও জ্বালাই না। এ ছাড়াও প্রতিদিনের মতো দোকানে কারেন্টের মেইন সুইচও বন্ধ করে রেখে যাই। কিভাবে আমার দোকান পুড়ে ছাই হলো কিছুই বুঝলাম। আমি এনজিও থেকে কিস্তির টাকা তুলে দোকান চালাই। এখন কিভাবে দিব কিস্তির টাকা, কিভাবে মা-বাবা স্ত্রী সন্তান নিয়ে বাঁচব? এমনটাই প্রশ্ন করেন আবু বকর।
তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় এমপিসহ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট সাহায্যেরও আকুতি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




