
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণরোধে হাট বন্ধের নির্দেশের পরও হাট বসানোর দায়ে ইজারাদারকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কাকুয়া হাটের ইজারাদার মিন্টু মোল্লাকে এ অর্থদণ্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) উপমা ফারিসা। এসময় সেনাবাহিনীর সহযোগিতায় হাট বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব ও মোকাবেলার জন্য হাট বাজারে মানুষের সমাগম বন্ধে সকল হাট বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। কিন্তু নির্দেশনা না মেনে হাটের ইজারাদার হাট বসায়। পরে হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা করা হয়েছে। পরে হাট বন্ধ করে দেয়া হয়।’
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




