
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী এনামুল হক লাবু’র অর্থায়নে ১শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এনামুল হকের পক্ষে গত বুধবার (১ এপ্রলি) তার ভাই সাইফুল ইসলাম সাঈম বার্থা গ্রামের দিনমজুর ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকালে স্থানীয় ফয়সাল আহমেদ ও খোকন আহমেদসহ আরও অনেকেই সহযোগিতা করেন।

এনামুল হক লাবুর পক্ষে তার ভাই সাইফুল ইসলাম সাঈম খাদ্যসামগ্রী বিতরণ করছেন
খাদ্যসামগ্রী হিসেবে ৪কেজি চাউল, দেড় কেজি আলু, আধা কেজি ডাল বিতরণ করা হয়।
এনামুল হক লাবু ওই গ্রামের মৃত হাজী আব্দুল বাসেদ মেম্বারের ছেলে।
…বাসাইলসংবাদ/ ০৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




