
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার কর্মচারীরা সোমবারও (২৭ জানুয়ারি) কর্মবিরতি পালন করেছেন।

আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মচারীদের দীর্ঘদিনের দাবী-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ কর্মসূচি পালন করেন তারা।
ইউএনও অফিসের অফিস সহকারী জুবদিল খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
…বাসাইলসংবাদ/২৭ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




