
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন এসএসসি (দাখিল) পরিক্ষার্থী ফয়সাল আহমেদ তোহার ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সহপাঠী রাহিম, মাজেদুর রহমান, ফিহাদ সিকদার, রকি মিয়ার হামলায় তোহা বর্তমানে মুমূর্ষ অবস্থায় ঢাকা সোহরার্দী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শনিবার ( ১১ জানুয়ারি) মির্জাপুর থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার গোড়াকি হারুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও মির্জাপুরে ভূমি দস্যু, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী জুয়েল ও ধলা গংদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পুষ্টকামুরী ও আশপাশের এলাকাবাসীর আয়োজনে একইদিন সকাল ১০ টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা লাল মিয়াসহ অন্যান্যরা, জুয়েল ও ধলা মিয়া গংদের বিরদ্ধে ভুয়া-কাগজ-পত্র/ দলিল বানিয়ে জায়গা দখল ও বিক্রির অভিযোগ এনে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন।
…বাসাইলসংবাদ/১১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




