
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জেএসসি ও সমাপনী পরীক্ষায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ায় আনন্দ র্যালি করেছে প্রতিভা ক্যাডেট স্কুল। বুধবার সকালে আনন্দ র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রতিভা ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠাতা পরিচালক সহকারী অধ্যাপক মুহম্মদ রফিকুল হক বাদল, প্রধান শিক্ষক তোজাম্মেল হক বাবুল, সহাকারী শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়।

এ স্কুল থেকে জেএসসি পরীক্ষায় A+ একজন ও ৭জন A গ্রেড পেয়েছে। সমাপনী পরীক্ষায় A+ ১৩জন, ৬জন A গ্রেড পেয়েছে। এ ছাড়া জেএসসি ও সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করেছে এ স্কুলের ।
বাসাইলসংবাদ/৮ জানুয়ারি/একেবি




