
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে প্রচন্ড শীতের মধ্যেও জমে উঠেছে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। অন্যান্য নির্বাচনের মতোই শিক্ষক সমিতির সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক প্রার্থীরা শিক্ষকদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থণা করছেন। আগামী ১০ জানুয়ারি এ নির্বাচনে সভাপতি পদে দুই বারের সভাপতি শহিদুল ইসলামের সাথে প্রতিদ্বন্ধীতা করছেন কাইয়ুম হুসাইন। সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম হোসেন ও আব্দুল হামিদ মিয়া প্রতিদ্বন্ধীতা করছেন। শিক্ষকরা তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে রাতের বেলায় শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ নির্বচনে কোন প্রতিক না থাকলেও পছন্দের প্রার্থীর নাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। কয়েক দিন ধরেই বিদ্যালয়ের ক্লাস শেষ করে বিভিন্ন এলাকায় বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে নির্বাচনের আলোচনা। কে হবে সভাপতি ও সাধারণ সম্পাদক। পরপর দুই বারের সভাপতি গোহাইল বাড়ি আ. গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হবেন বলে গুণগুণ রব উঠেছে শিক্ষকদের মুখে। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসছেন। এ দিকে শহিদুল ইসলামের প্রতিদ্ধন্ধী প্রার্থী সভাপতি পদের নতুন মুখ হিসেবে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হুসাইন নির্বাচনে চমক দেখাবেন বলে আলোচনা উঠেছে।
সভাপতি পদে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম হোসেন ও আব্দুল হামিদ মিয়া দুই জনেই নতুন মুখ। নতুন মুখের মধ্যে কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহ-কারি সিনিয়র শিক্ষক ইব্রাহীম হোসেন শিক্ষকদের মুখে আলোচনায় এগিয়ে আছেন। শিক্ষক নির্বাচন হলেও এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রভাব বিস্তার করছেন বলে জানাযায়।
এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, দুই মেয়াদের নির্বাচিত সভাপতি ছিলাম এখন শিক্ষরা আমার কাজের মূল্যায়ন করলে আগামী ১০ তারিখে অবশ্যয় বিজয়ী হবো।
কাইয়ুম হুসাইন বলেন, সাধারণ শিক্ষকরা গণতাত্রিক পদ্ধতিতে একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনের চ্যালেঞ্জ হিসেবে নির্বাচন করছি। আশাবাদী আমাকে বিজয়ী করবে শিক্ষকরা।
আগামী ১০ জানুয়ারি এ নির্বাচনে ৬২৫ জন শিক্ষক ভোট দিবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন। শত ভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবেু বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন বলেন, সাধারণ শিক্ষকদের নিয়ে নির্বাচন চালিয়ে যাচ্ছি তাঁরা আমার সঙ্গে আছেন। আগামী ১০ তারিখে সচেতন ও সাধারণ শিক্ষকদের ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।
আব্দুল হামিদ মিয়া বলেন, নতুন মুখ হিসেবে নির্বাচনে আসছি শিক্ষকরাই এর মূল্যায়ন করলে আমি অবশ্যই বিজয়ী হবো।
বাসাইলসংবাদ/০৭ জানুয়ারি/একেবি




