
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না ফুলমতির। রবিবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় বাজার এলাকায় চলন্ত অটোভ্যান থেকে ছিটকে পড়ে স্বামী পরিত্যক্তা ফুলমতি বেগম (৫০) নিহত হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যায় ওই নারী ৩নং গজারিয়া ইউনিয় পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে অটো ভ্যানের পিছনে বসে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বাগবেড় বাজার এলাকায় চলন্ত অটোভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




