
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিঙ্গাপুর শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত ২৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবশালী নেতা সরকার ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর জাতীয়তাবাদী দলের আহবায়ক আব্দুল কাদের, ফিলিপ্স রহমান, রবিন খান, জিয়াউল হক জিয়া, আবুল হাশেম, সুলতান মাহমুদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল করিম সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন সিঙ্গাপুর যুবদলের সভাপতি জনাব জহিরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল পারভিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-সভাপতি আশরাফ রিপন, কবির, সবুর, সম্পাদক নাজমুল হোসেন, আশিকুর রহমান আশিক, রাজিব, টিটো, রিপন, সেলিম, হাবিব, মোশারফ, আলামিন, সিঙ্গাপুর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিঙ্গাপুর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহিম (বিপ্লব) ও সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান সোহেল।




