
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও সহিংস উগ্রবাদ বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শেফালী খাতুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শিল্পী দে, উপজেলা আনসার ভিডিপি অফিসার রাশেদা পারভেজ প্রমুখ।
আইনজীবি নুরনবী আবু হায়াত খান নবু আলোচ্য বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সহযোগিতা করেন প্রোমটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের বাসাইল ও সখীপুর উপজেলা কো-অর্ডিনেটর শাহিনুর ইসলাম।




