
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সন্তান সম্ভাব্য মা ও তার চার বছরের শিশু কন্যাকে গলাকেটে ও কুপিয়ে হ ত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দী (৯ নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত নারী ওই গ্রামের আল-আমিনের সন্তান সম্ভাব্য স্ত্রী লাকী আক্তার (২২) ও তাদের মেয়ে আলিফা (৪)।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা বাড়িতে ডুকে মা ও মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হ ত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা পক্রিয়াধীন রয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
স্থানীয়রা জানান, ফোন ফ্যাক্সের ব্যবসায়ী আল-আমিন একই এলাকার মধ্যপাড়ায় প্রায় এক বছর আগে নতুন বাড়ি করে বসবাস করছেন। আল-আমিনের স্ত্রী ও শিশু কন্যা রাতে ওই বাড়িতে ছিলেন। আল-আমিন স্থানীয় একটি বাজারে ফোন ফ্যাক্সের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১১টার দিকে বাড়ি ফিরে তার স্ত্রী ও শিশু কন্যার রক্তাক্ত লাশ দেখতে পায়। তার ডাক চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বাসাইলসংবাদ/একেবি




