
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৮৯তম জন্ম বার্ষিকীতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খান বিপুলের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল তালুকদার, নিশাদ খান, নাহিদ হোসেন মিম, হৃদয় খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




