
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ শ্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গু নিধন ও শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ডেঙ্গু মশা নিধন ও শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু, টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বায়ক খন্দকার আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহজাহান চৌধুরী শুকুর, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিট কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার, জেলা ইউনিট কমান্ডার মোকাদেছ আল মামুন প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




