
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও অর্জুনা ইউনিয়নের সচুয়াচর এলাকায় এক হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় প্রত্যেক পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, তৈল, আলু, লবন, খাবার স্যালাইন ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




