
বাসাইলসংবাদ: রবিবার, ০৬ জানুয়ারি, ২০১৯:

সখীপুর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার সখীপুর প্রতিনিধি ফজলুল হক বাপপা প্রার্থীতা ঘোষণা করেছেন। রোববার (০৬ জানুয়ারি) দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এ সময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক মামুন হায়দার, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক সাইফুল ইসলাম শাভলু, প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাত লতিফ, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক অধ্যাপক আবদুল লতিফ,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর আরজিনা, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহিদ শিকদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাফেজা আক্তার, মুক্তিযোদ্ধা তোরাব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম, আলী আজম ভূইয়া, জাফর আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




