
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুুর) আসনে আওয়ামী লীগের ব্যানারে মনোনয়ন পেতে নয়জন প্রার্থী প্রতিযোগীতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আতাউল মাহমুদ আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের সাফল্যের বাস্তবতা সর্বস্তরের জনসাধারণকে বোঝাতে এক ব্যতিক্রমী উদ্দ্যোগ হাতে নিয়েছেন। বাসাইল-সখীপুরের সাধারণ জনগণের মাঝে তার এই উদ্দ্যোগ ব্যাপক আলোচিত হয়েছে। সাধারণ জনগণও তার এমন উদ্দ্যোগের প্রশংসা করেছেন। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি তার নিজ এলাকা সখীপুরের বেতুয়াগ্রাম থেকে ব্যতিক্রমী এ উদ্দ্যোগের যাত্রা শুরু করেন।

জানা যায়, “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য” শিরোনামে তিনি লক্ষাধিক হ্যান্ডবিল প্রচারপত্র তৈরী করেছেন। এই প্রচারপত্রে আওয়ামীলীগ সরকারের ১০ বছরে উল্ল্যেখযোগ্য ৪৪টি সাফল্যের বর্ণনাসহ এসব সাফল্যের ছবি এবং ভবিষ্যত বাসাইল-সখূপুরের উন্নয়ন চিত্রের বর্ণনা রয়েছে। তিনি মনোনয়নের প্রতিযোগীতায় গণসংযোগের অংশ হিসেবে পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রা, নারী ভোটারদের সাথে উঠান বৈঠকসহ সকল শ্রেনীর মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। সম্প্রতি আতাউল মাহমুদ তার কর্মি-সমর্থকদের নিয়ে গণসংযোগে খেটে খাওয়া শ্রমজীবীদের কাছে প্রচারপত্রে উল্লেখিত সরকারের সাফল্যগুলি পড়ে শোনাচ্ছেন, ছবি দেখাচ্ছেন এবং সরকারের এসব সাফল্য ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহবান জানাচ্ছেন।

মনোনয়ন প্রতিযোগীতার ব্যাপারে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, আমি শতভাগ বিশ্বাসী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবশ্যয় আমাকেই মনোনয়ন দেবেন। তিনি গত ১০ বছরে উন্নয়নে বাংলাদেশকে যেভাবে বদলে দিয়েছেন আমি নির্বাচিত হলেও ঠিক সেভাবেই উন্নয়নে বাসাইল-সখীপুরকে বদলে দেবো।
বাসাইলসংবাদ/একে




