
বাসাইলসংবাদ: শনিবার, ০৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আতাউল মাহমুদ মোটরসাইকেল শোভাযাত্রা এবং গণসংযোগ করেছেন। শনিবার( ৬ অক্টোবর) সকালে সখীপুরের বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে শোভাযাত্রার শুরু করে সখীপুর পৌরসভা এবং সকল ইউনিয়ন ঘুরে নলুয়া বাসষ্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন। পরে বাসাইলের নাইকানীবাড়ি, মিরিকপুর, নাকাসিম, বচতলা বাজার, বাংড়ার মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে বাসাইল বাসষ্টান্ডে পথসভায় বক্তব্যের মাধ্যমে কর্মসূচী শেষ করেন।

এসময় সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাইদুর রহমান, সখীপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি মজিবর রহমান মজীদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফুজ্জামান সোহেলসহ বাসাইল, সখীপুরের আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বাসাইল বাসষ্টান্ডের পথসভায় আতাউল মাহমুদ বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত দশ বছরে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। তিনি আমাকে এই আসনে মনোনয়ন দিলে বাসাইল-সখীপুরে গ্যাস সংযোগ, প্রতিটি গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন, শিল্পকারখানা, নার্সিং ইনইস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে প্রধান মন্ত্রীর মত করে পুরো বাসাইল-সখীপুরকে একটি নতুন চেহারায় পরিবর্তন করব।
বাসাইলসংবাদ/একে




