
বাসাইলসংবাদ: শনিবার, ০৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উন্নত জাতের লাউ বীজ বিতরণ করা হয়েছে। গত ৩দিনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীসহ মেলায় আসা প্রায় ৭শ’জনের মাঝে ৭শ’ প্যাকেট লাউ বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ,

বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ,

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




