
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে মীর সোহেল রানা (৩২) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মীর সবুলের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/একে




