
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চিকিৎসা সেবামূলক কার্যক্রম প্রচার-প্রচারণা সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, ভূঞাপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ। সিএসএফ গ্লোবালের এডভোকেসি সাসটেইনেটিলিটপ অফিসার সুলতানা চিশ্তী, প্রোগাম অফিসার রিসাদ সুলতানা, ভূঞাপুর দৃষ্টি কেন্দ্রের অপ্টোমেট্রিস্ট আইয়ুব খান প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৭ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




