
নিজস্ব প্রতিবেদক : সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির পল্লী উন্নয়ন-সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আর নেই। শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এতথ্যটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী বুধবার সন্ধ্যায় অসুস্থ হওয়ার পর তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আজ সকালে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর সদরের চৌধুরীবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে দু’বার আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন।
বাসাইলসংবাদ/ ২৭ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




