
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২৩) এ কমিটি গঠন করা হয়। এতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত গোপন ভোটের মাধ্যমে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুর সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সংবাদদাতা সাজ্জাত লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে তাইবুর রহমান, ফজলুল হক বাপপা, মতিউর রহমান, যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম সানি ও জুয়েল রানা, অর্থ সম্পাদক পদে নজরুল ইসলাম নাহিদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে জুলহাস গায়েন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন নির্বাচিত হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যক্ষ রহিজ উদ্দিন, সাংবাদিক কামনাশীষ শেখর প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২০ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




