
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে পাঞ্জাবি প্রতিক পাওয়া প্রার্থীর পক্ষে অভিনব কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে এক রঙ্গের পাঞ্জাবি পড়ে পাড়ায় মহল্লায় ঘুরে ফিরে জনগণের কাছে ভোট প্রার্থণা করছেন তারা। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আেশরাফ মিয়া’র কর্মী সমর্থকরা এ প্রচারণা চালাচ্ছেন।

কর্মী সমর্থকরা বলেন, সবার গায়ে পাঞ্জাবী পড়া দেখে ভোটাররা আমাদের দিকে তাকিয়ে থাকে। তারা সহজেই বুঝতে পারে আমরা পাঞ্জাবী প্রতীকের জন্য ভোট চাইতে এসেছি।
কাউন্সিলর প্রার্থী আশরাফ মিয়া বলেন, ‘আমার ছেলে, নাতি, ভাতিজা ও তাদের বন্ধুরা মিলে এই কৌশল অবলম্বন করে ভোটারদের কাছে যাচ্ছে, ভোট প্রার্থণা করেছে। দীর্ঘদিন ধরে আমি জনগণের সাথে আছি এবং জনগণও আমার সাথে আছে। আশা করি এ নির্বাচনে আমি বিজয়ী হবো।’
বাসাইলসংবাদ/ ১৯ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




