
সখীপুর : টাঙ্গাইলের সখীপুরের টাকার অভাবে সুকুমার কোচ জয় (২৫) নামের এক ফুটবল খেলোয়াড়ের চিকিৎসা বন্ধ রয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে দূর্বলতায় ভূগছে। উন্নত চিকিৎসা দিতে পারলে জয় স্বাভাবিক জীবনে ফিরে মাঠে খেলাধুলা করতে পারবে বলে চিকিৎসকের ধারণা। ছেলেকে বাঁচাতে সকলের কাছে সাহায্য প্রার্থণা করছে ওর পরিবার।

তার দরিদ্র পিতা জিতেন্দ্র কোচ বলেন, ‘যে টুকু সহায় সম্বল ছিলো তা বিক্রি করে ছেলের চিকিৎসা করেছি। এখন আমি নিঃস্ব। ছেলের চিকিৎসা করানোর টাকা পয়সা নাই। ডাক্তার বলেছে ওর চিকিস্যা করতে ২ থেকে ৩ লাখ টাকা ব্যায় হতে পারে। ছেলেকে বাঁচতে সবার কাছে সাহায্য চাই।’
সুকুমার কোচ জয় বলে, ‘আমি বাঁচতে চাই। আমি আবার মাঠে খেলাধুলা করতে চাই। আমাকে সবাই একটু সাহায্য করুন।’
সুকুমার কোচ জয় ফুটবল খেলে সখীপুরের বিভিন্ন এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। সে ধোপারচালা ফুটবল একাদশ, বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়, বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়, সুর্যতরুন স্কুল এন্ড কলেজ এবং আরিয়ান স্পোর্টিং ক্লাবের হয়ে অনেক ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছে। সহযোগিতা করার জন্য যোগাযোগ- জয়ের বাবার নম্বার -01746471573
…বাসাইলসংবাদ/ ১৯ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




