
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় পরিবারের মাঝে গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে গুড নেইবারস বাংলাদেশ-এর ৮১০জন স্পন্সর অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


গুড বাজার জিএনবির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুনছুর আলী,

সিনিয়র প্রোগ্রাম অফিসার প্রাঞ্চলী মৃ, সিনিয়র এডমিন অফিসার মফিজুর রহমান, মেডিকেল অফিসার আরিফুজ্জামান খান, হেল্থ অফিসার শাহিন আলম প্রমুখ।

এসময় চাউল, চিনি, ডাউল, আলু, পেঁয়াজ, সেমাই, লুঙ্গি, শাড়ি, মেহেদী, গেঞ্জি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/ ২৭ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




