
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষভাবে অবদান রাখার জন্য তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেয়েছেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের “প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান” যাচাই-বাছাই করে ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত করেন।
…বাসাইলসংবাদ/১৭ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




