
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের মির্জাপুরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘সোনিয়া ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার জামুর্কি এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সোনিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার, সভাপতি শিপলু সিকদার, সহ-সভাপতি রোজা আক্তার প্রমুখসহ সংগঠনের সদস্যরা।


সংগঠনের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার বলেন, ‘তীব্র শৈতপ্রবাহে সুবিধাবঞ্চিত অসহায় মানুষগুলো শীতে কষ্ট করছে। এমন অবস্থায় আমাদের এ সামাজিক সেবামূলক সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু শীতবস্ত্র বিতরণ করা হয়।’

প্রসঙ্গত, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/১৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




