
নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগ্রতবাংলা’র প্রকাশক ও প্রধান সম্পাদক সুমন ঘোষের পিতা শিক্ষানুরাগী গৌর চন্দ্র ঘোষের পঞ্চম তম প্রয়াণ দিবস। বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই দিনে তিনি পরলোকগমন করেন।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নিজ বাড়িতে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও হরিসভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত গৌর চন্দ্র ঘোষ টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি নেই, তবু তার শিক্ষার আলো ছড়ানোর স্বাক্ষী হয়ে রয়েছেন তাঁর হাতে গড়া কয়েক সহস্র কৃতি শিক্ষার্থী। তাঁর শিক্ষাসেবার গুণে গুণান্বিত শিক্ষার্থীরা আজও স্মরণ করেন শ্রদ্ধাবনত হয়ে। শিক্ষকতার পেশার পূর্বে তিনি পুলিশে চাকরিরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ছিলেন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। ২০১৭ সালের ২৫ আগস্ট ৭৪ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। পরলোকগমনকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌর চন্দ্র ঘোষের আত্মার শান্তিকল্পে সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন তাঁর বড় ছেলে জাগ্রত বাংলা’র প্রকাশক ও প্রধান সম্পাদক সুমন ঘোষ এবং ছোট ছেলে সুব্রত ঘোষ।
বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




