
অনলাইন ডেস্ক : বার্তা মাধ্যম হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব হয়েছিল আরবের এক যুবক ও আফ্রিকান এক নারী। কর্তাবার্তা পৌঁছে যায় যৌনতায়। পরে ৩৪৫ বছরের ওই নারী আরবের যুবকে তার আকাঙ্খার কথা জানান। তার সঙ্গে যৌন সম্পর্ক গড়তে চেয়ে বাড়ি আসতে চান। যুবক রাজি হন, কিন্তু তার ভাগ্যে কী ছিল; ঘুণাক্ষরেও যদি টের পেতেন, তাহলে হয় যৌনতার চিন্তাও করতেন না তিনি।

আরব ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ ঘটনা উঠে এসেছে। যেখানে বলা হয়েছে- সংযুক্ত আরব আমিরাতের এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলেন আফ্রিকান এক নারী। যৌন সম্পর্কে জড়াতে রাজি করান তাকে। একপর্যায়ে তার বাড়িতেও যান। আসলে, সেখানে ডাকাতি করতে গিয়েছিলেন ওই নারী।
ওই নারী একটি অস্ত্র নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আরবের ওই যুবককে জিম্মি করে ফেলেন। পরে অর্থ দাবি করেন। যুবকের ব্যাংক কার্ড নিয়ে ফেলতেও জোর করেন আফ্রিকান ওই নারী।
খালিজ টাইমস আরও জানিয়েছে, আরবের ওই যুবকের কাছ থেকে জিম্মিকারী দুই হাজার ৭০০ দিরহাম নিয়ে নেয়। এ ছাড়া তার ক্রেডিট ও ডেবিট কার্ডের পিন দিতে বলেন। তা না হলে যুবককে মেরে ফেলার হুমকি দেন তিনি।
ঘটনার মধ্যে ওই যুবক পুলিশকে ফোন করেন। তারা এলে ওই নারীকে আটক করে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মামলা করেন ওই যুবক। আজমান ক্রিমিনাল কোর্ট ওই নারীকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই নারীকে আটকের পর যাবতীয় সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিজের দোষ স্বীকার করেছেন ওই নারী। দোষ প্রমাণ হওয়ার পরই তাকে সাজা শুনিয়েছে আদালত।
…বাসাইলসংবাদ/২০ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




