
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এটি করোনা আক্রান্ত হয়ে উপজেলায় যষ্ঠ মৃত্যু। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ২০ জন। সুস্থ হয়েছেন ৩০ জন। সোমবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকসুদা খানম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে, মৃত ওই ব্যক্তির নাম প্রকাশ কর্মকার (৫৮)। তিনি মির্জাপুর পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৪ শে জুন তিনি করোনার উপসর্গ নিয়ে নমুনা দেন। এরপর ২৮ জুন তার করোনা ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যবরণ করেন।
এছাড়া নতুন শনাক্তদের মধ্যে মহেড়া ইউনিয়নে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ৬ পুলিশ সদস্যসহ ৭ জন, উপজেলার গোড়াই ইউনিয়নের ৪ জন, জামুর্কী ইউনিয়নের ২ জন, বানাইল ইউনিয়নের ২ জন, ভাওড়া ইউনিয়নের ২ জন, মির্জাপুর পৌর এলাকার ২ জন ও ফতেপুর ইউনিয়নের ১ জন রয়েছেন বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩২৮ জন। এরমধ্যে ৬ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৬২ জন এবং বাকি ১৬০ জন চিকিৎসাধীন।
…বাসাইলসংবাদ/ ১৩ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




