
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বিএনপি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র বিন্দু বানানো যাবে না। বিএনপি সব জায়গায় রাজনীতি করতে চায়না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যোগ্যতম লোককে যোগ্য চেয়ারে বসাতে হবে।’
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এসএম মহসীনের পচিালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ইসলামী ইতিহাস বিভাগের প্রফেসর মো. ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সহ সভাপতি আলী এজাজ খান রুবেল, ডিএম শওকত আকবর, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






