
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নির্বাচনে সহযোগী অধ্যাপক থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোছাদ্দিক হাসান ৩৬ ভোট ও সহকারী অধ্যাপক থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের আওরঙ্গজেব আকন্দ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ ভোট গ্রহণ চলে এবং বিকাল ৪ টায় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহা. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এছাড়া নির্বাচনে সহযোগী অধ্যাপক থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনিমেষ সরকার ১৫ ভোট ও রসায়ন বিভাগের ড. আব্দুর রহমান ১০ ভোট এবং সহকারী অধ্যাপক থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জায়েদুল হাসান ২২ ভোট ও পরিসংখ্যান বিভাগের মো. বিনইয়ামিন ২০ ভোট পান।
উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২১(১) (জ) অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে একজন সহযোগী অধ্যাপককে এবং ২১(১) (ঝ) অনুযায়ী বিশ^বিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকবৃন্দ-এর মধ্য থেকে একজন সহকারী অধ্যাপককে নির্বাচিত করার বিধান রয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ ও ডেপুটি রেজিস্ট্রার ড. ইকবাল বাহার।
বাসাইলসংবাদ/ ২৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




