
নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘১৫ আগস্ট’: প্রেক্ষাপট ও পূর্বাপর’ শীর্ষক এক আলোচনা সভা রবিবার বিকাল ৪ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি।
সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস-২০২২ আলোচনা অনুষ্ঠান আয়োজন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়জুন নাহার মিম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ/ ২১ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




