
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে নবীনবরণ ও নবনির্বাচিত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বাসাইল ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুল আলম খান, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, ডা. নাজির আহমেদ চৌধুরী রনজু, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুস সবুর খান, এনাটমি ডি. উইম্যান্স ডেন্টাল কলেজের বিভাগীয় প্রধান ডা. মাহমুদুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশিষ কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও কলেজ গভর্নিং বডি’র দাতা সদস্য পাপন কুমার ভানু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন।
সংবর্ধনা শেষে সন্ধ্যায় কণ্ঠশিল্পী বেলাল খান ও কনাসহ ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পী গান ও নৃত্য পরিবেশন করেন।
বাসাইলসংবাদ, ২৭ জানুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




