
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন।

কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গভার্নিংবডির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, গভার্নিংবডির সদস্য এসএম পারভেজ, জহিরুল ইসলাম পিন্টু, সেলিম মিয়াসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল ডিগ্রী কলেজের সহকারি প্রভাষক মাওলানা নজরুল ইসলাম। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।
বাসাইলসংবাদ, ০৩ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




