
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ময়মনসিংহের ত্রিশাল ফেরত একজনকে ২ হাজার ও ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ত্রিশাল ফেরত ওই ব্যক্তির নাম হানিফ মিয়া। তিনি উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার নয়েজ মিয়ার ছেলে। তিনি হোম কোয়ারেন্টিন না মেনে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এছাড়াও ঢাকা ফেরত একই এলাকার আবদুল মজিদ খানের ছেলে আকবর আলী খানের বাড়ি লকডাউন করা হয়েছে।
অপরদিকে বিলপাড়া বাজারের টিনের দোকানদার আবুল হোসেনকে ১হাজার, বাসাইল বাজারের একটি সেলুনের দোকানে ১ হাজার ও আরও এক কসমেটিকের দোকানদারকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ অভিযান পরিচালনা করেন।
…বাসাইলসংবাদ/ ১৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




