
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:)-এর পবিত্র দরবার এ ছিদ্দিক-এর বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় মাজার প্রাঙ্গণে এ ওরশ মোবারকের আয়োজন করা হয়। ওরশ মোবারকে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, সিলেট, জাফলং, রংপুর, নোয়াখালী, নীলফামারী, কুঁড়িগ্রাম, সিরাজগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন অঞ্চলের জাকেরবৃন্দদের ঢল নামে।

জানা যায়, উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:) ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ভক্তবৃন্দরা কয়েক বছর এই ওরশ মোবারক পরিচালনা করেন। এরপর তার ছেলে হযরত আবুবকর ছিদ্দিক গদিনসিনের দায়িত্ব নেন। প্রতি বছর জানুয়ারি মাসে এই ওরশ মোবারকের আয়োজন করা হয়। এই ওরশ মোবারক উপলক্ষ্যে তার ভক্তদের ঢল নামে মাজার প্রাঙ্গণে। ওরশে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান বাউল শিল্পীরা আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও মাজারের পাশে বসে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। আগত জাকেরবৃন্দসহ উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
ওরশ মোবারকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম তালহা, বিএনপি নেতা জাহাঙ্গীর আল মামুন, স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন, সাবেক সদস্য কামরুল সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী বিশু মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকের জুয়েল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন মো. মফিজুর রহমান, মো. জসিম মিয়াসহ একাধিক জাকেরবৃন্দ।
প্রসঙ্গত, হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:)-এর পূর্বপুরুষ থেকে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। তবে গত প্রায় ২০ বছর ধরে এই ওরশটি বড় আকারে আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ, ০৮ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




