
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক মান্নানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ মে) দুপুরে বাসাইল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আই-এর টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।
স্মরণসভায় আব্দুল মালেক মান্নানের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি শুধু সাংবাদিক নন একাধারে একজন সমাজসেবকও ছিলেন। তার সততা এবং নম্র ব্যবহার ছিল সর্বজনবিদিত।
রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বাবুল আহমেদ, জাকির হোসেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম ,সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূঁইয়া সোহেল, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয়, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ মিয়াসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ। লিভার ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে আব্দুল মালেক মান্নান ২০১৩ সালের ৩ মে মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ, ০৪ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




