
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বাসাইল কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ , সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হুদা খান বাহাদুর প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বাসাইলসংবাদ, ২৬ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




